১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৫

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে বেতাগীতে আ’লীগের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ২৩, ২০২৩,
  • 390 সংবাদটি পঠিক হয়েছে

বেতাগী প্রতিবেদক ॥ রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ কতৃক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামীলীগ।

২২ মে সোমবার বিকেল সাড়ে ৫ টায় বরগুনা বেতাগী উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন বেতাগী পৌর শহরে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এবিএম গোলাম কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শওকত হাচানুর রহমান রিমন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান ফোরকান, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব বাবুল আক্তার, সাধারন সম্পাদক আলহাজ্ব হাদিছুর রহমান পান্না। এছাড়া মিছিল ও সমাবেশে উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিক্ষোভ মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে এসে শেষ হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo