৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩০
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

জর্দা শামীমের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড…

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ১১, ২০২৬,
  • 235 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: রংপুরে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে আটক আলোচিত জর্দা শামীম ও তার ছোট ভাই আরিফ হোসেনকে ঘিরে নতুন তথ্য পাওয়া গেছে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই ভাইয়ের ব্যবহৃত মোবাইল ফোনের কথোপকথন ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এসব তথ্য যাচাই-বাছাই ও ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হলে তা মঞ্জুর করা হয়।

গতকাল রংপুর জেলা ও দায়রা জজ আদালতে শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন। একইসঙ্গে মামলার তদন্তের স্বার্থে আরিফ হোসেনের রিমান্ড মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এর আগে গত ৬ মে রাত ১০টা ৩৫ মিনিটে রংপুর কোতোয়ালী থানাধীন হরিদেবপুর ইউনিয়নের গোকুলপুর চওড়াপাড়া এলাকায় একটি কক্ষে অভিযান চালিয়ে ৬ ক্যান বিয়ারসহ শামীম আহমেদ ওরফে জর্দা শামীম ও তার ভাই মো. আরিফ হোসেনকে আটক করে জেলা ডিবি পুলিশ।

এ ঘটনায় রংপুর কোতোয়ালী (সদর) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ এর সারণীর ২৪(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, জর্দা শামীমের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় হত্যা, হত্যা চেষ্টা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তিনি ডিএমপি উত্তরা পূর্ব ও রামপুরা থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

এছাড়া তার ভাই আরিফ হোসেনের বিরুদ্ধেও ঝালকাঠি সদর থানায় চাঁদাবাজি, হামলা ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র বলছে, দুই ভাই দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্রের সঙ্গে জড়িত কি না, সেটিও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তকারীরা জব্দকৃত মোবাইল ফোন ও ডিজিটাল তথ্য বিশ্লেষণ করে আরও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়ার আশা করছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo