৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:১৮
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

বিকেলে ফিরছে বাংলাদেশ দল, থাকতে হবে হোটেলে!

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ৪, ২০২১,
  • 1126 সংবাদটি পঠিক হয়েছে

গতবছরের মার্চে করোনাভাইরাসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল সবধরনের ক্রিকেট। পরে জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ দলের ইংল্যান্ড সফরের মাধ্যমে মাঠে ফেরে খেলা। একইসঙ্গে ক্রিকেটারদের জীবনে ‘স্থায়ী’ হয়ে যায় একটি বিষয়। তা হলো- কোয়ারেন্টাইন।

কোনো সফরে যাওয়ার আগে নিজ দেশে আইসোলেশন, পৌঁছানোর পর বাধ্যতামূলক কোয়ারেন্টাইন এবং সবশেষ সিরিজ শেষ করে দেশে ফেরার পর আবার কোয়ারেন্টাইন- গত ১০ মাস ধরে এ রুটিনেই চলছে ক্রিকেট। এবার সেই স্বাদ পেতে চলেছে বাংলাদেশ ক্রিকেট দলও।

প্রায় সোয়া তিন সপ্তাহের শ্রীলঙ্কা সফর শেষ করে আজ (মঙ্গলবার) বিশেষ চাটার্ড ফ্লাইটে বাংলাদেশ সময় বিকেল ৪টায় দেশে ফিরছেন মুমিনুল হক, মুশফিকুর রহীম, তামিম ইকবালরা। তবে দেশে ফেরার পর সঙ্গে সঙ্গে যার যার বাসায় যেতে পারবেন না তারা। সবাইকে থাকতে হবে তিনদিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে দেশের শীর্ষস্থানীয় দৈনিক প্রথম আলো জানাচ্ছে এ খবর। তাদের প্রতিবেদন মোতাবেক, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনা অনুযায়ী তিন দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে যেতে হতে পারে বাংলাদেশ দলের ক্রিকেটার–কর্মকর্তাদের।

গত ১২ এপ্রিল শ্রীলঙ্কা যাওয়ার পর সাতদিনের কোয়ারেন্টাইন করতে হয়েছিল বাংলাদেশ দলকে। এরপর জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে তারা খেলেছে সিরিজের দুই টেস্ট ম্যাচ। যা শেষ করেও শেষ হচ্ছে না হোটেলবন্দী জীবন। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের জন্য দেশে ফিরে বিসিবির নির্ধারিত হোটেলে উঠতে হবে পুরো দলের সবাইকে।

নাম প্রকাশে অনিচ্ছুক বিসিবির এক কর্মকর্তা প্রথম আলোকে বলেছেন, ‘সরকার এবার কোয়ারেন্টাইনের ব্যাপারে খুবই শক্ত অবস্থানে। দেশে ফেরার পর দলকে তিন দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে যেতে হবে। এ ব্যাপারে কোনো ছাড় নেই।’ এরই মধ্যে শ্রীলঙ্কা সফরের দলের সবাইকে তা জানিয়ে দিয়েছে বিসিবি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo