৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৩৭
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬,
  • 184 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক : ‘সঠিক পরিকল্পনা, দক্ষতা ও দিকনির্দেশনাই তৈরি করে সফল ক্যারিয়ারের ভিত্তি’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশাল সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
‎
‎সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়।
‎
‎সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখতারুজ্জামান খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান শাম্মী আক্তার।
‎
‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোসা. মেহরুবা আলম ও শিক্ষক পরিষদের সম্পাদক মাইনুল ইসলাম সাগীর। আলোচক হিসেবে বক্তব্য দেন অধ্যাপক মো. মাসুদ রানা, নয়ন বালা ও মো. রায়হান চৌধুরী।
‎
‎সেমিনারে বক্তারা শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, চাকরির প্রস্তুতি এবং ভবিষ্যৎ কর্মজীবনে সফলতার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। পাশাপাশি বর্তমান প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেকে যোগ্য হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় দক্ষতা অর্জনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
‎
‎অনুষ্ঠানে ক্যারিয়ার ক্লাবের সভাপতি সজীব হাওলাদার, সাধারণ সম্পাদক হাসানসহ ক্লাবের সদস্যবৃন্দ এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo