১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১১

পাথরঘাটায় স্কুল ছাত্রকে মারধর করেছে কিশোর গ‍্যাং

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ২৬, ২০২৫,
  • 400 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে সুনাম দালাল (২১) নামে এক স্কুল ছাত্রকে মারধর করেছে কিশোর গ‍্যাং বাহিনী বলে অভিযোগ পাওয়া গেছে। আহত কে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ের সম্মুখে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী সুনাম পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয় নবম শ্রেণীর ছাত্র।ঘটনার দিন মঙ্গলবার পাথরঘাটা কে এম মাধ্যমিক বিদ্যালয়ে তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে স্থানীয় কিশোর গ‍্যাং নাফিস ও সিয়ামের ঝগড়া হয়। তারই সূত্র ধরে স্কুল ছুটি হওয়ার পর নাফিস ও সিয়াম সহ অজ্ঞাত আরো ৩-৪ জন কিশোর গ‍্যাং সুনামকে হত্যার উদ্দেশ্যে ধারালো ও হকিস্টিক দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর স্বজনরা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে সেখানের চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo