১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৪

বাকেরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম, প্রতিবাদ করায় ২ বৃদ্ধকে মারধরের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ২৫, ২০২৬,
  • 201 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার ।। বরিশালের বাকেরগঞ্জে নিয়ামতি এলাকার সরকারি ব্রিজ নির্মাণ কাজে অনিয়মের প্রতিবাদ করায় সোবাহান শিকদার (৬৫) ও কেতাব আলি হাওলাদার (৭৫) নামে দুই বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে শ্রমিক নামধারী সন্ত্রাসীরা বলে অভিযোগ পাওয়া গেছে। গত শনিবার বিকেল ৪ টায় ওই এলাকার সোনা বড়ুয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন নেয়ামতি এলাকার পশ্চিম কৃষ্ণনগর গ্রামের বাসিন্দা আনসার শিকদার ও এলাল উদ্দিন হাওলাদারের ছেলে।

আহতরা বর্তমানে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে।

নিম্নমানের খোয়া ও সিমেন্টের পরিমাণ কম দেওয়ার প্রতিবাদে মারধরের ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। প্রতিপক্ষ শ্রমিক নামধারী সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

আহত সূত্রে জানা যায়, সোনা বড়ুয়া প্রাথমিক বিদ্যালয় সামনের সড়কে দীর্ঘ কয়েক মাস যাবত একটি ব্রিজ নির্মাণের কাজ চলমান রয়েছে। তবে কাজ শুরু থেকেই নিম্নমানের খোয়া, ময়লাযুক্ত বালু ও পরিমানে সিমেন্ট কম দিয়ে আসছিল কাজে নিযুক্ত থাকা কন্টাকটার ও শ্রমিকরা। নকশা বহির্ভূত ব্রিজ ও বিকল্প চলাচলের রাস্তা না করেই কালভাট (ব্রিজ) নির্মাণ সহ একাধিক অভিযোগ ওই কন্টাকটার ও শ্রমিকদের বিরুদ্ধে স্থানীয়দের।

এ বিষয়ে স্থানীয়রা জানান, আমাদের বাধা না শুনলে এম পি কে জানাবো ,, তখন বলেছে এম পি গোনার টাইম নাই । তারা আরও বলছে যে আমরা যে ভাবে কাজ করতেছি সেই ভাবেই করবো আমরা এমপিকেই গুনিনা আর তোরা তো চুনা পুটি ।

ঘটনার দিন বিকেলে ইঞ্জিনিয়ার না থাকায় শ্রমিকরা নিম্নমানের খোয়া ও পরিমাণে কম সিমেন্ট দিয়ে ঢালাইয়ের কাজ করে। এ সময় স্থানীয় মুরুব্বী সোবাহান সিকদার বিষয়টি নিয়ে প্রতিবাদ করে। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায় পূর্বপরিকল্পিত ভাবে লাঠি, রড , রামদা সহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নিয়াজ, মামুন, সাইদুল সহ অজ্ঞাত ৪/৫ জন শ্রমিক নামধারী সন্ত্রাসীরা তাকে এলোপাথাড়ি কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার চিৎকার শুনে কেতাব আলী বাঁচাতে ছুটে আসলে তাকেও মারধর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে তাৎক্ষণিকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হাসপাতাল) ভর্তি করে । সেখানে তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠায়।

প্রতিপক্ষরা মারধর করেও ক্ষান্ত হয়নি এখন বিভিন্ন ধরনের হুমকি দিয়ে আসছে ও মিথ্যা মামলা দেয়ার জন্য নাটক সাজিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। ভুক্তভোগী প্রতিনিয়ত জীবনের ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছে।

এ বিষয়ে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে ভুক্তভোগী পরিবার। এ নিয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে বলেও আহতের স্বজনরা আরো জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo