স্টাফ রিপোর্টার।।
বরিশাল বানরিপাড়ার উমারের পাড় গ্রামে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে তোফায়েল সরদার (৬১) নামে এক বৃদ্ধাকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে বাম হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর ও পুলিশ সদস্য আতিকুল ইসলাম (মাসুদ রানা) ও তার সন্ত্রাসী বাহিনী। বুধবার (২২ জুলাই) সকাল ১০ টায় সরদার বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী তোফায়েল জানান, গত দুই মাস পূর্বে সে দালান নির্মাণের কাজ শুরু করলে স্থানীয় বাসিন্দা কথিত আওয়ামী লীগ নেতা ও পুলিশ সদস্য আতিকুল ইসলাম ওরফে মাসুদ রানা এবং তার চাচাতো ভাই জাহিদুল ইসলাম সহ অজ্ঞাতনামা আরো ৩-৪, জন ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে তার মেয়ে তাসলিমার মোবাইল ফোনে ফোন করে এক লক্ষ টাকা চাঁদা দাবি করেন। সে অপারগতা অস্বীকার করায় তাকে ও তার পরিবারকে দীর্ঘদিন ধরে হত্যা, হামলা এবং মামলা সহ বিভিন্ন রকমের ভয় ভীতি দেখিয়ে আসছেন।তারই ধারাবাহিকতায়,ঘটনার দিন বুধবার সকালে আতিকুল সহ অন্যান্যরা তার ছেলে রায়হানকে ভিডিও ধারণ করার মিথ্যা অপবাদ দিয়ে বেধড়ক মারধর করেন। ডাক চিৎকার শুনে তোফায়েল ঘটনাস্থলে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে বাম হাত ভেঙে দেয়। এ সময় জাহিদ তার ক্ষমতার দাপট দেখিয়ে বলেন,আমি আওয়ামী লীগ নেতা। আবার আওয়ামী লীগ ক্ষমতায় আসবে। এবং মাসুদ রানা বলেন,আমার শরীরে একশোর উপরে জ্বর আছে আমার সাথে কে লাগতে আসবি আয়। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে বানরিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। জানা যায়, তোফায়েল একজন হার্ট ব্লোকের রোগী। অপরদিকে প্রতিপক্ষ মাসুদ রানা নিজেকে আহত দাবি করে বানরীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ রয়েছে।অভিযোগ রয়েছে, আতিকুল ওরফে মাসুদ রানা একজন পুলিশ সদস্য এবং ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। বর্তমানে সে ঢাকা এয়ারপোর্টে কর্তব্যরত রয়েছেন। সে ছুটি নিয়ে কয়েকদিন পর পর বাড়িতে এসে এরকম সন্ত্রাসী তান্ডব চালিয়ে থাকে।স্থানীয়দের মনে প্রশ্ন আতিকুলের খুঁটির জোর কোথায়। এ ব্যাপারে প্রশাসনের ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন, ভুক্তভোগী পরিবার।