স্টাফ রিপোর্টার।। জমিজমা বিরোধের জের ধরে বরগুনার আমতলী উপজেলার হলুদিয়া ইউনিয়নে কাতার ফেরত এক প্রবাসী কে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সোমবার (১৩ জুলাই) দুপুর ১ টায় দক্ষিণ টেপুরা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত সূত্রে জানা যায়, গত এক বছর পূর্বে ভুক্তভোগী নুর আলম মাতুব্বরের জমিতে চাষ করতে গেলে পার্শবর্তী ভূমিদস্যু শাহজাহান মাতুব্বর তার দলবল নিয়ে বাধা প্রদান করে।পরে তারা স্থানীয় স্থানে অভিযোগ করে ঘটনাস্থলে পুলিশ আনে। পুলিশ দুই পক্ষকে থানায় নিয়ে সালিশ মানিয়ে দেয়।অভিযোগ রয়েছে নুর আলম যতটুকু জমি ভোগ দখলে রয়েছে তারপরেও সে ১৫ শতাংশ জমি থেকে বঞ্চিত রয়েছে।দ্বিতীয় বার শালীর বৈঠকে ১৯ শতাংশ জমি বের হয়। এ নিয়ে ঘটনার দিন সোমবার দুপুরে তৃতীয়বার শালীশ বৈঠকে বসলে শাহজাহান গং সালিশ মানেনা বলে বৈঠক থেকে উঠে গিয়ে নুর আলমের জমিতে নিশান কুপে দেয়। সে প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে শাজাহান মাতুব্বার কবির মাতুববার ,শফিক মাতব্বর ,বধু মাতুব্বর ,বধু মৃধা, এবং সাইফুল সহ অজ্ঞাতনামা আরো ৮-১০ জন সন্ত্রাসী নুর আলমকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর স্থানীয়রা আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখান থেকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।