১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০:২৯
শিরোনামঃ

শেবাচিমে টাকার ব্যাগ এবং মোবাইল সহ এক চোরকে আটক করেছে আনসার বাহিনী।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬,
  • 208 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে টাকা এবং মোবাইল সহ নাঈম নামে এক চোরকে আটক করেছে হাসপাতালের দায়িত্বরত আনসার বাহিনী।

সূত্র জানায়, সোমবার দুপুরে মেডিসিন ইউনিট-১ এ ভর্তিরত একরোগীর স্বজনের সাথে থাকা পাস ব্যাগে থাকা নগদ ১৫ হাজার টাকা এবং একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয় নাঈম (২৫) নামে এক চোর। এসময় হাসপাতালের দায়িত্বরত আনসার কমান্ডার নাগরের নেতৃত্বে একটি টিম তাকে টাকা এবং মোবাইল সহ আটক করে কোতোয়ালি মডেল থানায় সোপর্দ করে।

নাঈম সাগরদী শিকদার পাড়া এলাকার বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে।

অভিযোগ রয়েছে, নাঈম দীর্ঘদিন ধরে বিভিন্ন ডায়গনস্টিক সেন্টারের স্টাফ পরিচয় দিয়ে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে ভর্তিরত রোগীদের টাকা এবং মোবাইল সহ বিভিন্ন মালামাল চুরি করে নেয়‌।আর এ সকল চোরদের সাথে জড়িত রয়েছে এক পুলিশ সদস্য। মাসিক মাসোয়ারার বিনিময়ে নাঈম সহ বিভিন্ন চোরদের ওয়ার্ডে প্রবেশ করতে দিয়ে থাকে বলে অভিযোগ পাওয়া গেছে। ফলে এত অপকর্ম করেও তারা বারবার পার পেয়ে যায়। এদিকে হাসপাতালে চোর চক্রের প্রতিহত চায় ভুক্তভোগীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo