১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:৩৮
শিরোনামঃ
আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজে কর্মচারী সবুর খানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন আবারো মেডিসিন বিভাগে স্বর্ণের চেইনসহ এক নারী চোরকে আটক করেছে আনসার সদস্যরা। শেবাচিমে টাকার ব্যাগ এবং মোবাইল সহ এক চোরকে আটক করেছে আনসার বাহিনী। মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ,প্রতিবাদ করায় হামলায় দিনমজুর জখমের অভিযোগ। মির্জাগঞ্জে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি চাষ, প্রতিবাদ করায় হামলায় দিনমজুর জখম মঠবাড়িয়ায় চোরের হামলায় অটো চালক জখমের অভিযোগ ঝালকাঠিতে হামলায় মা ও ছেলে সহ আহত-৩ বাকেরগঞ্জে পূর্ব শত্রুতার জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি বানারীপাড়ায় গৃহবধূর উপর অমানবিক নির্যাতনের অভিযোগ

আবারো মেডিসিন বিভাগে স্বর্ণের চেইনসহ এক নারী চোরকে আটক করেছে আনসার সদস্যরা।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ৭, ২০২৬,
  • 66 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। মাত্র এক দিনের ব্যবধানে আবার‌ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্বর্ণের চেইনসহ এক নারী চোরকে আটক করেছে আনসার সদস্যরা। সূত্র জানায়, গত সোমবার নতুন ভবনের চতুর্থ তলা থেকে টাকার পার্স ব্যাগ এবং মোবাইল সহ নাঈম নামে এক চোরকে আটক করে আনসার সদস্যরা। মাত্র একদিনের ব্যবধানে মঙ্গলবার আবারো নতুন ভবনের নিচতলা থেকে স্বর্ণের চেইন সহ এক নারী চোরকে আটক করেছে আনসার সদস্যরা। ‌

সূত্র জানায়, মঙ্গলবার দুপুর শোয়া ১২টায় হাসপাতালের নতুন ভবনের নিচ তলায় ঔষধ কাউন্টারে এক রোগী লাইনে দাঁড়িয়ে ঔষধ নেয়ার সময় তাসলিমা নামে এক চোর রোগী সেজে লাইনে দাঁড়িয়ে এক রোগীর পেছন থেকে স্বর্ণের চেইন টেনে ছিড়ে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত আনসার কমান্ডার নাগর আলী, সহকারি কমান্ডার রাকেশ সরকার ,এবং আনসার সদস্য সোনিয়া আক্তার সহ কয়েকজন আনসার সদস্য চোর তাসলিমাকে হাতেনাতে আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশে সোপর্দ করে। সাধারণ রোগীর মনে প্রশ্ন উঠেছে, হাসপাতালে প্রশাসনের কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও কয়েকদিন পরপর চুরি ছিনতাই এবং দালালীর ঘটনা ঘটছে। তাহলে কি প্রশাসন সঠিক দায়িত্ব পালন করছেন না।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo