১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৪

চরমোনাইতে হামলায় আহত-৫

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ২, ২০২৬,
  • 138 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে জমি দখলের জের ধরে এক অসহায় পরিবারের উপর হামলা চালিয়ে বৃদ্ধ সহ কমপক্ষে ৫ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।

শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে রাকিব নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার বিকেল ৩ টায় আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা কাঞ্চন ফকিরের বসত বাড়ী দীর্ঘদিন ধরে দখলের পায়তারা করে ‍আসছে একই এলাকার জাহিদুল, শহিদুল ও জাকির। তারই সূত্র ধরে ঘটনার শুক্রবার বিকেলে জাহিদুল সহ অন‍্যন‍্যরা কাঞ্চনের ঘর ভাংচুর করে। পরে দ্বিতীয় দফায় তারা গাড়ীর গ‍্যারেজ ভাংচুর করলে এ সময় কাঞ্চন বাধা প্রদান করলে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো এবং লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ সময় তার ডাক চিৎকার শুনে তার ছেলে আলামিন, পুত্রবধূ ঝুনু, ভাতিজি,মমতাজ, ও নাসিমা তাকে উদ্ধার করতে গেলে তাদেরকেও বেধড়ক মারধর করে। ঘটনার পর স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারে দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo