১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৪

বাকেরগঞ্জে জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, মে ১০, ২০২৬,
  • 112 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নের বলাইকাঠি গ্রামে ৯ নং ওয়ার্ড এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে।

বিরোধীয় জমিতে আদালতের নির্দেশনা উপেক্ষা করে জোরপূর্বক দখল ও স্থাপনা নির্মাণের চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে প্রতিপক্ষর বিরুদ্ধে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার বলাই কাটি এলাকার বাসিন্দা মোঃ মোঃ হাওলাদার এর সাথে একই এলাকার আশিফুর রহমান তালুকদারের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল।

এরই ধারাবাহিকতায় ওই জমিতে আদালতের নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও আশিকুর রহমান তালুকদার ক্ষমতার দাপট ও আইন ভঙ্গ করে অনধিকার পাবে প্রবেশ করে জমি দখলের পায়তারা চালাচ্ছে এমনটাই অভিযোগ করেছেন খোকন হাওলাদার এর পরিবার।

খোকন হাওলাতারের স্ত্রী মোসাম্মৎ সাহনাজ আক্তার জানান, আমরা অনেকদিন ধরে এই জমি জমা বক দখল করে আসছি, প্রতিপক্ষ রহমান তালুকদার কসরামূলে দাবি করে আসছে এবং ওই জমিতে আদালতের আদেশ ভঙ্গ করে গায়ের জোরে বলিয়ান হয়ে ওই জমি দখলের চেষ্টা চালাচ্ছে।

খোকনের স্ত্রীর শাওনাজ বেগম জানান, বলাইকাঠি মৌজার জেল ৯২, খতিয়ান ১১৯৬,দাগ নম্বর ৩৬৮৭৮, প্রায় ৮৬ শতাংশ জমি কোবলিয়াত মূলে আমার শ্বশুর এবং আমার স্বামী খোকন হাওলাদারসহ তাদের ওয়ারিশগণ ১৯৩৭ /২৪ ১৮ কবলিয়াত মূলে মালিক নিযুক্ত হন। এরই সূত্র ধরে প্রতিপক্ষ আসিফুর রহমান তালুকদার প্রতিহিংসার জের হিসাবে মিথ্যা ডাকাতি মামলা সহ বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করছে বলে এমনটাই অভিযোগ করেন শাহনাজ বেগম সহ তার ওয়ারিশগণ।

এ ব্যাপারে গতকাল (শুক্রবার) খোকনের স্ত্রী ও তাদের ওয়ারিশগণ সাংবাদিকদের বলেন, আমরা এই জমির কবলিয়াত মনে মালিক হওয়া সত্বেও আমাদেরকে মিথ্যা মামলা, হামলা সহ ব্যাপক ক্ষতি লোসকানের জন্য বর্তমানে স্থানীয় প্রভাবশালী নেতাদের দিয়ে সালিশ মীমাংসার কথা বলে হুমকি ধামকি দেয়া হচ্ছে।তিনি আরো জানান, জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আমার স্বামীকে বাকেরগঞ্জ থানা পুলিশকে ম্যানেজ করে মিথ্যা ডাকাতি মামলা সাজিয়ে গ্রেপ্তার দেখিয়ে হাজত কাটাচ্ছেন।

বর্তমানে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোনো সময় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।এ বিষয়ে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তারা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo