৪ঠা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৪:২৮
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

কাশিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, এপ্রিল ২৫, ২০২৬,
  • 302 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরের কাশীপুরের তিলক মন্দিরা দিঘীরপাড় এলাকায় জমি জমা বিরোধের জের ধরে কহিনুর বেগম (৫০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

শুধু তাই নয় প্রতিপক্ষকে ঘায়েল করতে রব জাহিদ খলিল জলু ও শারমিন নাটকীয় ভাবে হাসপাতালে ভর্তি হয়েছে বলে অভিযোগ রয়েছে। আহতকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভূক্তভোগীর ছেলে সাদ্দাম জানান, তাদের সাথে পাশ্ববর্তী আব্দুর রব গং এর দীর্ঘ দিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন শুক্রবার সকাল ৮ টায় কহিনুর ধান সিদ্ধ করতে যায়। এ সময় আব্দুর রব, জাহিদ, খলিল, জলু ও শারমিন সহ অজ্ঞাত আরো ৫-৭ জন তাকে ধারালো ও লাঠিসোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্হানীয়রা আহতকে উদ্ধার করে শেবাচিম হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo