স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার নেছারাবাদ উপজেলার উত্তর-পশ্চিম সোহাগদল গ্রামে গাছ লাগানো কে কেন্দ্র করে সেলিম ডাকুয়া ৪২ নামে এক দিনমজুরকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা।
স্থানীয়রা আহতকে উদ্ধার নেছারাবাদ উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা করলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। রবিবার (২৬ এপ্রিল) রাত ১২ টায় প্রতিপক্ষদের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত সেলিম ডাকুয়া জানান, ঘটনার দিন রবিবার সকালে পার্শ্ববর্তী জাহিদ তার জায়গার ভিতরে বিভিন্ন ফলমূলের গাছ লাগান। সকালে সেলিম তার কর্মস্থলে যাওয়ার সময় জাহিদের স্ত্রী মুন্নিকে বিষয়টি জানান। কাজ শেষ করে সে বাড়িতে আসার পথিমধ্যে জাহিদ ফুয়াদ ও মামুন সহ আরো অজ্ঞাত ৩-৪ জন সেলিমকে পথ রোধ করে লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে তার স্বজনরা আহতকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।