৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:২১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

বরগুনায় হামলায় বাবা-ছেলে জখম, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫,
  • 502 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনার কালিতবক গ্রামে পূর্ব শক্রতার জের ধরে বাবা ও ছেলেকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। আহতরা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বুধবার (১৭ ডিসেম্বর) রাত সাড়ে ১২টায় কালিতবক গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, তার সাথে ফেরদাউসের দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার রাতে ফেরদাউস, আলামিন,সবুজ,ও জুলকদর সহ অজ্ঞাত আরো ৩-৪ জন তার ঘরে প্রবেশ করে গাড়ি চুরি করার চেষ্টা করে। এ সময় ইমরান মল্লিক তাদেরকে হাতেনাতে ধরে ফেলায় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। ডাক চিৎকার শুনে তার বাবা কালাম মল্লিক ঘটনাস্থলে গেলে তাকেও বেধড়ক মারধর করে। ঘটনার পর আহতদের উদ্ধার করে তাৎক্ষণিক বরগুনা হাসপাতালে ভর্তি করে। আহতদের মধ্যে কালামকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo