১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০৯
শিরোনামঃ

পাথরঘাটায় মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা আহত-২

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জানুয়ারি ২১, ২০২৬,
  • 517 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার ২নং নাচনা পাড়া ইউনিয়নে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে এক মুক্তিযোদ্ধা পরিবারের উপর অতর্কিত হামলা চালিয়ে প্রতিপক্ষরা। এতে মমতাজ বেগম (৫০) ও নাতি শাওন (২২) গুরুতর জখম হওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (১৯ জানুয়ারী) সকাল ১০ টায় মধ্য জ্ঞান পাড়া গ্রামে আহতদের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী মমতাজ বেগম স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের স্ত্রী। তার ৩০ শতাংশ ভোগ দখলিয় সম্পত্তি দীর্ঘদিন ধরে জবর দখলের পায়তারা করে আসছে স্থানীয় ভূমিদস্যু আবু কালাম,মেরি, সোহাগ, ওমর,হালিম,সেলিম খান, ও মুন্নি সহ অজ্ঞাত আরো ৫-৭ জন। তারই সূত্র ধরে ঘটনার দিন সোমবার সকালে ওই জমি দখলের চেষ্টা চালায়। এসময় তার নাতী শাওন প্রতিবাদ করায় উত্তেজিত হয়ে আবু কালাম সহ অন‍্যন‍্যরা তাকে মারধর করে। ডাক চিৎকার শুনে তার নানী মমতাজ ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকে হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ঘটনার পর স্বজনরা আহতদের মধ্যে মমতাজকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে প্রধান উপদেষ্টা ও সেনাবাহিনীর কাছে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo