স্টাফ রিপোর্টার।।বরগুনা জেলার আমতলী উপজেলার ৩ নং আঠারগাছিয়া ইউনিয়নে জমি দখলের পায়তারা কে কেন্দ্র করে এক অটোচালক ও তার স্ত্রীকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে ৩ টায় পূর্ব সোনাখালী ৫ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা বশির হাওলাদার ও তার স্ত্রী মমতাজ হাওলাদার। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত সূত্রে জানা যায়, ভুক্তভোগী বশির হাওলাদারের ভোগ দাখলীয় ৩৬ শতাংশ খাস জমি দীর্ঘদিন ধরে দখলের পাঁয়তারা করে আসছে স্থানীয় চিহ্নিত ভূমিদস্যু ও জামাত নেতা তরিকুল ইসলাম ও তার সন্ত্রাসী বাহিনী। তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার বিকেলে সুলতান খলিফার নেতৃত্বে তরিকুল ইসলাম, জান্নাতি ও আকলিমা সহ অজ্ঞাত আরো ৫-৭ জন বশির কে হত্যার উদ্দেশ্যে ধারালো ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তাকে উদ্ধার করতে মমতাজ ঘটনাস্থলে এগিয়ে আসলে তাকেও বেধড়ক মারধর করে। ঘটনার পর স্বজনদের সহযোগিতায় আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।