নিজস্ব প্রতিবেদক: আলহাজ্ব মকবুল হোসেন কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ নাহিদকে সভাপতি ও ডিগ্রি বিভাগের শিক্ষার্থী আয়মন ইসলাম বাবলু কে সাধারণ সম্পাদক করে ঢাকাস্থ-ভোলা জেলা মকবুল হোসেন কলেজ স্টুডেন্ট ফোরাম এর ৫৮ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে।
নবগঠিত কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে আছেন আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: সাইফুল ইসলাম।
এছাড়া সংগঠনের নবগঠিত কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: শাকিব হোসেন।
জানা গেছে, সংগঠনের কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে আগামী ০১(এক) বছরের জন্য এ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। সংগঠনটির মূল প্রতিপাদ্য “দ্বীপ, ঐক্য, শিক্ষা নিয়ে ছড়িয়ে যাও দেশজুড়ে” শেকড়ের টানে, এসো মিলি একই প্রানে।”
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ সংগঠনের কার্যক্রমে ধারাবাহিকতা রক্ষা করে সংগঠনকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন এবং কলেজের সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার আশ্বাস দেন।