১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৭

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হলেন অধ্যক্ষ রেজাউল হাসান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ২৭, ২০২৪,
  • 211 সংবাদটি পঠিক হয়েছে

দেশ আলো ডেস্কঃ দ্বিতীয় বারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য মনোনীত হয়েছেন ঢাকার স্বনামধন্য আলহাজ্ব মকবুল হোসেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আ.ফ.ম রেজাউল হাসান। জাতীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল তাকে আগামী ২ বছরের জন্য সিনেটের সদস্য মনোনীত করেছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান স্বাক্ষরিত এক অভিনন্দন পত্রে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয় আইন-১৯৯২ এর ২০ (১) (ঞ) ধারা অনুযায়ী একাডেমিক কাউন্সিল কর্তৃক সিনেট সদস্য মনোনীত করা হয়। এটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী কমিটি।

এ প্রসঙ্গে অধ্যক্ষ প্রফেসর আ.ফ.ম রেজাউল হাসান বলেন, এটি আলহাজ্ব মকবুল হোসেন কলেজের জন্য আনন্দের সংবাদ এবং একইসাথে অনেক বড় একটি দায়িত্ব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট কর্তৃক ২ বছর মেয়াদে আমাকে সিনেট সদস্য মনোনীত করার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মশিউর রহমান স্যার সহ একাডেমিক কাউন্সিলকেও ধন্যবাদ জানাই। জাতীয় বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণে ভূমিকা রাখার চেষ্টা করবো। এজন্য সকলের সহযোগিতা প্রত্যাশী।

এদিকে সিনেট সদস্য মনোনীত হওয়ায় প্রফেসর আ.ফ.ম রেজাউল হাসান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। এছাড়াও কলেজের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ শুভেচ্ছা জানিয়েছেন।

অধ্যক্ষ রেজাউল হাসান দীর্ঘ ১৭ বছর ধরে আলহাজ্ব মকবুল হোসেন কলেজে একাডেমিক প্রধান হিসেবে সাফল্যের সাথে দায়িত্ব পালন করে যাচ্ছেন। তিনি বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গেও সক্রিয়ভাবে জড়িত আছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo