১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:৫৭

অনির্দিষ্টকালের জন্য স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, জুলাই ১৬, ২০২৪,
  • 173 সংবাদটি পঠিক হয়েছে

অনির্দিষ্টকালের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে সরকার।

মঙ্গলবার (১৬ জুলাই) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যালয় ও কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং পলিটেকনিক ইন্সটিটিউটসমূহের শ্রেণি কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।

 

বরিশালে মহাসড়কে শিক্ষার্থীরা, ‘পুলিশ বক্সে হামলা’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলার প্রতিবাদে বরিশাল-কুয়াকাটা ও বরিশাল-ভোলা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে শিক্ষার্থীরা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে বলে জানিয়েছেন বন্দর থানার ওসি আব্দুর রহমান মুকুল।

তিনি বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে অবস্থান নিয়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করছে। পুলিশ জানমাল রক্ষায় আশপাশে অবস্থান নিয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও আন্দোলনের সমন্বয়ক সুজয় বিশ্বাস শুভ বলেন, “পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী বিকাল ৩টার দিকে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের নিচতলায় জড়ো হয়।

সাড়ে ৩টার দিকে মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন তারা।”প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, শিক্ষার্থীরা দেশের বিভিন্ন এলাকায় নিহতের ঘটনায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে শ্লোগান দিচ্ছেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে লাঠি ও বাঁশ রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo