১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:০৯

পুলিশ অফিসারের তৎপরতায় ৫ সদস্যের ডাকাত দল গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মার্চ ১২, ২০২৫,
  • 291 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ১০/০৩/২০২৫ রোজ সোমবার ফেনী, কুমিল্লার রিয়জন এর হাইওয়ে পুলিশ সুপারের দিক নির্দেশনায় ফাজিলপুর হাইওয়ে থানা কর্তৃক রাত্রিকালীন মোবাইল ওয়ান ডিউটি করার সময় ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঢাকা মুখি মহাসড়কে নাজির আহম্মেদের ইটের ভাটার সামনে ডাকাতির প্রস্তুতি নিয়ে অবস্থানরতর একটি প্রাইভেট কারকে সন্দেহ হলে যার নাম্বার হল (ঢাকা মেট্রো গ ১১-২২৮৪ ) ধাওয়া দিয়ে ওই প্রাইভেট কারে থাকা পাঁচজন সশস্ত্র ডাকাতকে দেশীয় অস্ত্র সহ রাত ১:৩০ মিনিটের সময় আটক করতে সক্ষম হয় সাব-ইন্সপেক্টর শহিদুল ইসলাম ও তার টিম। এ বিষয়ে আরো জানা গেছে তাদের নামে একাধিক ডাকাতির মামলা আছে এ ছাড়াও তারা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য ।

এই সাহসী অফিসার এস আই শহিদুল ইসলামের সাথে কথা বলে জানা গেছে তিনি গত ১৫/০১/২০২৫ তারিখ ফাজিলপুর হাইওয়ে থানায় যোগদান করেন । তার গ্রামের বাড়ি পটুয়াখালীতে তিনি বরিশালে রেঞ্জের বিভিন্ন থানায় আমতলী, , বরগুনা, উজিরপুরে , কর্মরত থাকাকালীন নিজ দায়িত্ব সৎ, নিষ্ঠার সাথে পালন করছেন তার প্রেক্ষিতেই আজকের এই সফলতা । তিনি আরো বলেন প্রাইভেট কার টি জব্দ করা হয়েছে এবং ডাকাতদের বিরুদ্ধে বাংলাদেশ দন্ডবিধি আইনের ৩৯৯/৪০২ ধারায় এজাহার দাখিল করা হয়েছে । অফিসার ইনচার্জ ছাগলনাইয়া থানা ডাকাতদেকে বিজ্ঞ আদালতে সোপর্দ করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo