৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৫২
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

কেন্দ্রীয় শ্রমিক অধিকার পরিষদের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হলেন বরিশালের জাহিদ হাসান রনি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ২৫, ২০২৫,
  • 677 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশের অন্যতম শ্রমিক সংগঠন বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ-এর কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন বরিশালের তরুণ শ্রমিক নেতা মোঃ জাহিদ হাসান রনি। তিনি সংগঠনটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। বরিশাল সদর উপজেলার সন্তান জাহিদ হাসান রনি একজন চিকিৎসা প্রযুক্তিবিদ এবং ‘জুলাই যোদ্ধা’।

গতকাল শনিবার (১৯ এপ্রিল ২০২৫) সংগঠনের উপদেষ্টা মোঃ নুরুল হক ও মোঃ রাশেদ খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১৩৩ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি প্রকাশ করা হয়। এতে জাহিদ হাসান রনির অন্তর্ভুক্তি শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে নতুন মাত্রা যোগ করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় জাহিদ হাসান রনি বলেন, “দেশে অসংখ্য শ্রমিক সংগঠন থাকলেও প্রকৃতপক্ষে কেউ শ্রমিকের উন্নয়নের জন্য কাজ করে না। শ্রমিকরা তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়। অথচ শ্রমিকদের ঘামে দেশের অর্থনীতির চাকা সচল থাকে, কিন্তু সেই শ্রমিকদের পরিবারের উন্নয়ন নিশ্চিত হয় না।”

তিনি আরও বলেন, “কৃষকের ছেলে যেন কৃষক, রিকশাওয়ালার ছেলে যেন রিকশাওয়ালা হয়—এই কুসংস্কার ভাঙতেই আমরা কাজ করছি। আমাদের স্লোগান ‘শ্রমিকের রাষ্ট্র’—এটা কেবল স্লোগান নয়, এটা শ্রমিক মুক্তির প্রতিজ্ঞা। গণঅধিকার পরিষদ আগামী জাতীয় নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে এবং একটি শ্রমিকবান্ধব রাষ্ট্র গঠনে কাজ করছে।”

তিনি দাবি করেন, গত ৫৩ বছরে কোনো সরকার শ্রমিকের উন্নয়ন নিয়ে প্রকৃত চিন্তা করেনি। কিন্তু গণঅধিকার পরিষদের নেতা নুরুল হক নুর মেহনতী মানুষের অধিকার আদায়ের পথ দেখিয়েছেন।

শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে জাহিদ হাসান রনির এই নিয়োগকে সংগঠনের অভ্যন্তরে সাহসী ও সময়োপযোগী পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo