১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:১২

বেতাগীতে পারিবারিক কলহের জেরে মসজিদ সভাপতি কে মারধর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, সেপ্টেম্বর ২৪, ২০২৫,
  • 439 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনার বেতাগীতে পারিবারিক কলহের জেরে স্থানীয় জামে মসজিদের সভাপতি নুরুল ইসলামকে মারধর করেছে তারই ভাতিজারা । ২১ তারিখ দুপুর ১২ টায় নিজ বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

আহত হলেন নেয়ামতি এলাকার পশ্চিম বিবিচিনি গ্রামের বাসিন্দা জজ আলী হাওলাদার এর ছেলে ও অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য এবং অত্র এলাকার জামে মসজিদের সভাপতি। বর্তমানে তিনি বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত সূত্রে জানা যায়, কয়েক বছর পূর্বে ভুক্তভোগী বিজিবি চাকরি থেকে অবসরে এসে বাড়িতে বসবাস করে। স্থানীয়রা তাকে মসজিদের সভাপতি বানায়। তবে অবসরে আসার পর ভাতিজাদের টাকা-পয়সার না দেওয়ায় বিভিন্ন সময় হুমকি-ধমকি দিয়ে আসছিল। ঘটনার দিন পূর্বপরিকল্পিতভাবে ভাতিজা জামাল ডেকে নিয়ে মাসুম হাফিজুর রহমান শাহিনুর নেহার মাকসুদা সহ অজ্ঞাত ৩/৪জন মিলে পরিকল্পিতভাবে তাকে মারধর করে। পারিবারিক কলহের জের ধরে জের ধরেই হামলা চালানো হয়।

পরে স্থানীয়রা আহতদেরকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ নিয়ে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে ভুক্তভোগী পরিবার।এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo