১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১৩

বরগুনায় যুবককে পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ১৯, ২০২৩,
  • 548 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনার সদর উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক যুবককে হত‍্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে ভগ্নিপতি ও তার সহোযোগীরা। মঙ্গলবার (১৮ জুলাই) রাত সাড়ে ৯ টায় বুড়ির চর গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: সগির খলিফা সে ওই গ্রামের বাসিন্দা আব্দুল খালেক খলিফার ছেলে। পেশায় একজন দর্জি।বতর্মানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত সগির জানান, ঘটনার দিন সকালে তার স্ত্রী হামিদার সাথে তার মা আছিয়ার মধ্যে পারিবারিক কলহ নিয়ে তুমুল ঝগড়া হয়। বিষয়টি তার মা ও ভাই আবু জাফর ভগ্নিপতি হারুন আকনের কাছে উল্টাপাল্টা অভিযোগ করে তাকে খেপিয়ে তোলে। একপর্যায়ে হারুন উত্তেজিত হয়ে ঘটনার দিন রাত সাড়ে ৯ টায় তাদের বাড়িতে যায় এবং তাকে ঘর থেকে ডেকে নিয়ে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কোদাল দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্বজনরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষণিক বরগুনা সদর হাসপাতালে ভর্তি করে। সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। তিনি অভিযোগ করে আরো বলেন,তাকে মামলা না করার জন্য আবু জাফর হাসপাতালে গিয়ে লবিং করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo