২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:০৪
শিরোনামঃ
এশিয়ান টিভির সাবেক ফটোসাংবাদিক সোলায়মান এর স্ত্রী ও দুই শিশু সন্তানের উপর হামলার অভিযোগ। শেবাচিম হাসপাতালে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের ৩১ সদস্যের কমিটি গঠন বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত বাকেরগঞ্জে ব্রিজ নির্মাণে অনিয়ম, প্রতিবাদ করায় ২ বৃদ্ধকে মারধরের অভিযোগ জর্দা শামীমের জামিন নামঞ্জুর, আরিফের রিমান্ড… বাকেরগঞ্জে জমি জমা বিরোধের জেরে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ চাঁদপাশায় হামলায় বৃদ্ধসহ আহত-৩, ঘরবাড়ি ভাংচুর ও লুটপাটের অভিযোগ চরমোনাইতে হামলায় আহত-৫ নেছারাবাদে দিনমজুরকে পেটানোর অভিযোগ কাশিপুরে জমিজমা বিরোধের জেরে বৃদ্ধাকে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

এশিয়ান টিভির সাবেক ফটোসাংবাদিক সোলায়মান এর স্ত্রী ও দুই শিশু সন্তানের উপর হামলার অভিযোগ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ২১, ২০২৬,
  • 9 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পরিবারের অসম্মতিতে বিয়ে করার অপরাধে মেয়ে ও মেয়ের জামাতাকে নাটকীয় ভাবে মেনে নিয়েও ফাতেমা ও তার দুই সন্তানকে একের পর এক নির্যাতন করে আসছেন তার মা জাহানারা জানু ও তা‌ল‌ই বাদশা আকন।

জানা যায়, গত ২০২০ সালের ১৯ ফেব্রুয়ারি পাথরঘাটা উপজেলার চরদুয়ানী গ্রামের বাসিন্দা নাসির জমাদ্দারের মেয়ে ফাতেমা পার্শ্ববর্তী কাঠালতলী ইউনিয়নের বাসিন্দা আবুল হোসেনের ছেলে ও এশিয়ান টিভির সাবেক ফটোসাংবাদিক সোলায়মানকে ভালোবেসে বিয়ে করেন। প্রথমে ফাতেমার পরিবার তাদেরকে মেনে না নিলেও পরে নাটকীয়ভাবে তাদেরকে মেনে নেন। ফাতেমাকে তার পরিবার বাড়িতে ডেকে নিয়ে মেয়েকে দিয়ে মেয়ে জামাতার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়ার জন্য পাঁয়তারা করেন। সে দিতে অপারগতা স্বীকার করায় তাকে বেধড়ক মারধর করেন। পরে তাদের কোলে জন্ম নেয় দুটি ফুটফুটে কন্যা সন্তান। এরপর ফাতেমাকে হতে হয় একের পর এক ষড়যন্ত্রের শিকার। তার সাথে ফাতেমাকে সম্পত্তি থেকে বঞ্চিত করার পায়তারা।

সে প্রতিবাদ করায় গত ৯ মে বেলা ১১ টায় তার মা জাহানারার নেতৃত্বে বাদশা আকন ও তার ছেলে হাসান আকন সহ অজ্ঞাত আরো ৫-৭ জন ফাতেমাকে উদ্দেশ্য করে এসিড নিক্ষেপ করে। এ সময় তার তিন বছরের শিশুকন্যা জাইমা দরজার সামনে গেলে সে এসিড দগ্ধ হয়। এ ঘটনায় ফাতেমা মামলা করার জন্য পাথরঘাটা থানার দ্বারে দ্বারে ঘুরে বেরালেও থানায় মামলা নেননি ওসি বলে। কোন উপায় না পেয়ে আদালতে মামলা দায়ের করেন।

তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার (১৮জুন) দুপুর পৌনে ১২ টায় বাদশা ও জাহানারা বেগম জানু সহ অজ্ঞাত আরো ৫-৭ জন লাঠি সোটা নিয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। এ সময় রেহাই পাইনি তার কোলে থাকা দুই বছরের শিশু সন্তান সালাউদ্দিন। ঘটনার পর স্থানীয়রা আহত ফাতেমা ও তার সন্তানকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলামেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo