৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:২০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পাথরঘাটায় এক জেলেকে কুপিয়ে হত্যার চেষ্টা থানায় অভিযোগ দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ১৮, ২০২৩,
  • 748 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামে মিথ্যা অপবাদ দিয়ে এক জেলেকে হত্যার চেষ্টায় ৩ দফায় হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে বনদস্যুরা।

শনিবার (১৭ জুন) সকাল ৯ টায় কাঠালতলীর ১ নং ওয়ার্ডে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: সরোয়ার মিস্ত্রি সে ওই গ্রামের বাসিন্দা হানিফ মিস্ত্রির ছেলে ও পেশায় একজন জেলে। বর্তমানে তাকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।আহত সরোয়ার জানান, ঘটনার আগের দিন রাতে স্থানীয় বনদস্যু অঞ্জন মেম্বারের নেতৃত্বে জুয়েল,মনির, ছোট তারেক,বড় তারেক,শাহাদাত, হাতুড়ে ডাক্তার ইব্রাহিম ও জুলহাস সহ কয়েকজন সুন্দরবন থেকে হরিণের পাল চুরি করে ট্রলারে করে নিয়ে যাওয়ার সময় প্রতিদিনের ন্যায় সরোয়ার ওই দিন রাতে নদীতে মাছ ধরতে থাকে।

এ সময় ট্রলারের শব্দ পেয়ে সে ট্রলারের দিকে টর্চ লাইট মারে। সংবাদ পেয়ে পাথরঘাটা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং তারা বনদস্যুদের ধাওয়া করে। এ সময় তারা ট্রলার পারে লাগিয়ে পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার সময় জুলহাস নামের এক বনদস‍্যু কে গ্রেফতার করে থানায় সোপর্দ করে পুলিশ। বিষয়টি সরোয়ার পুলিশকে জানিয়েছে এই মিথ্যা অপবাদ দিয়ে ঘটনার দিন শনিবার সকাল ৯ টায় মেম্বারের নেতৃত্বে জুয়েল সহ অন্যান্যরা সরোয়ারকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে রামদা এবং চাপাতিসহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। কোন উপায় না পেয়ে সে পুলিশের সাহায্য চেয়ে ৯৯৯ নাইনে ফোন করে। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে পুনরায় তার উপর হামলা চালায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের সম্মুখে ৩য় বার হামলা চালায়। তার নিরাপত্তার জন্য পুলিশ তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক থানায় নিয়ে যায়।

এ ঘটনায় সে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পরে তাকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের দায়িত্বেরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, বনদস্যুরা স্থানীয় মেম্বার অঞ্জনের বাহিনী। তার সহযোগিতায় তাদের মাধ্যমে এলাকায় চুরি ডাকাতি ছিনতাই রাহাজানি ও ধর্ষণ সহ বিভিন্ন অপকর্ম করে থাকে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডে গ্রামবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। কেউ মুখ খুললেই তাকে হামলা, মামলা সহ বিভিন্ন রকমের হুমকির মুখে পড়তে হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo