৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:১৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পাথরঘাটায় এক জেলেকে কুপিয়ে ক্ষান্ত হননি অঞ্জন বাহিনী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ২২, ২০২৩,
  • 421 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাঠালতলী গ্রামে সারোয়ার (৩০) নামে এক জেলেকে কুপিয়ে ক্ষান্ত হননি স্থানীয় মেম্বার অঞ্জন ও তার বাহিনী। প্রতিপক্ষকে ঘায়েল করতে নতুন মিশনে নেমেছে সে। অঞ্জনের নেতৃত্বে তার সহযোগী হাতুড়ে ডাক্তার ইব্রাহিম ও সাইফুল সারোয়ারের হামলাকারীদের বিরুদ্ধে স্থানীয় এমপির বরাবর লিখিত অভিযোগ দেয়ার কথা বলে উল্টো তার বিরুদ্ধে গ্রামবাসীর গন স্বাক্ষর নিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত ও তার পরিবার রঞ্জন বাহিনীর আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে। তার পরিবারকে জীবননাশের হুমকি ধামকি প্রদান করছে। তাদের ভয়ে তার পরিবার বাড়ি ছেড়ে রাতের আধারে পালিয়ে বেড়াচ্ছে। তাদের হাত থেকে রক্ষা পেতে সে স্থানীয় এমপির সাহায্য কামনা করেছে। উল্লেখ্য,গত শনিবার (১৭ জুন) সকাল ৯ টায় কাঠালতলীর ১ নং ওয়ার্ডের বাসিন্দা হানিফ মিস্ত্রির ছেলে সরোয়ার মিস্ত্রি কে মিথ্যা অপবাদ দিয়ে ধারালো অস্ত্রশস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে স্থানীয় বনদস্যু অঞ্জন মেম্বার ও তার সহযোগী জুয়েল,মনির,বড় তারেক,ছোট তারেক,শাহাদাত, হাতুড়ে ডাক্তার ইব্রাহিম, ও জুলহাস সহ কয়েকজন সন্ত্রাসী। পরে সে সাহায্য চেয়ে ৯৯৯ এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং আহতকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় থানায় নিয়ে যায়। থানায় লিখিত অভিযোগ দিয়ে সে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। পরে সেখানের দায়িত্বরত চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo