১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৩৯

ঝালকাঠিতে দুই সহোদর কে কুপিয়ে-পিটিয়ে জখমের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ২২, ২০২৪,
  • 305 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। ঝালকাঠি জেলার শেখেরহাট ইউনিয়নে নির্বাচন কে কেন্দ্র করে দুই সহোদর কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে আনারস প্রতীকের সমর্থকরা। বুধবার ২২ মে বেলা ১১ টায় শেখ বাবুলের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলো, ওই গ্রামের বাসিন্দা শেখ হুমায়ুন কবিরের ছেলে শেখ মাহমুদ ও শেখ হৃদয়। বর্তমানে তারা বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মাহমুদ জানান, গত (২১ মে) উপজেলা নির্বাচনে সে ও তার ভাই কাপ প্রিজ প্রতীকে সমর্থন দেয়। তারই সূত্র ধরে ঘটনার দিন বুধবার বেলা ১১ টায় মাহমুদ ঘর থেকে বের হলে পথিমধ্যে ওৎ পেতে থাকা মামুন, রাসেল, রাজিব, বাধন, পলাশ, স্বাধীন, নাদিম, মুন্না ও রেশমা সহ অজ্ঞাত আরো ১০-১৫ জন তার পথ রোধ করে।

একপর্যায়ে তাকে হত্যার উদ্দেশ্যে রামদা, চেইন ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকার শুনে হৃদয় ঘটনাস্থলে গেলে তাকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক ঝালকাঠি হাসপাতালে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

তিনি অভিযোগ করে আরো বলেন, প্রতিপক্ষ রেশমা তাকে ও তার পরিবারকে র‍্যাবের ভয় দেখাচ্ছে এবং মামলা করলে তাদেরকে হত্যা সহ বিভিন্ন রকমের হুমকি ধামকি প্রদান করছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo