১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০৯

চরকাউয়ার বাসিন্দা ব্যবসায়ী চুন্নু আর নেই

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ডিসেম্বর ২৬, ২০২৩,
  • 372 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার
বরিশাল সদর উপজেলার চরকাউয়া ইউনিয়নের বাসিন্দা ব্যাবসায়ী নজরুল ইসলাম চুন্নু (৬২) আর নেই। (ইন্না-লিল্লাহি…রাজিউন)। সোমবার দিবাগত রাত ২:৪৫ এ রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীনবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি চরকাউয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চরকাউয়া গ্রামের মৃত মোসলেম আলী খলিফা এর ছেলে ও চরকাউয়া বাস মালিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। গতকাল মঙ্গলবার আসরবাদ চরকাউয়া তোফায়েল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। তার জানাযা নামাজে উপস্থিত ছিলেন বরিশাল জেলা শ্রমিক লীগের সভাপতি শাহজাহান হাওলাদরসহ স্থাণীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।
মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়ে এবং স্ত্রীসহ অসংখ্য গুনগ্র‍াহী রেখে গেছেন।

ক্যাপশন: বরিশাল সদর উপজেলার বাসিন্দা ব্যবসায়ী নজরুল ইসলাম চুন্নু’র জানাযা নামাজ গতকাল চরকাউয়া তোফায়েল মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo