৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ ভোর ৫:৩০
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

আমতলীতে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুন ১৪, ২০২৩,
  • 833 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বরগুনা জেলার আমতলী উপজেলায় পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের ৫ জনকে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। সোমবার দুপুর দেড়টায় গেরা বুনিয়া গ্রামের খান বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা দুলাল খান তার স্ত্রী জুলেখা, ছেলে আল আমিন, ভাই শাহ আলম ভাবি হাসিনা বেগম । বর্তমানে তারা বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত আল আমিন জানান, তার পরিবারের সাথে পার্শ্ববর্তী জালাল খানের দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছে।

তারই সূত্র ধরে ঘটনার দিন দুপুরে তার চাচা শাহ আলম ক্ষেতে গরু বাঁধতে গেলে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে নুর জামাল, রাজিব খান, জয়নাল খান ও মিজান খান সহ কয়েকজন সন্ত্রাসী শাহ আলম কে বেধড়ক মারধর করে। তার ডাক চিৎকারে দুলাল, আলামিন,জুলেখা ও হাসিনা ঘটনাস্থলে গেলে তাদেরকে হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র সহ দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে অতর্কিত হামলা চালায়। এতে তারা রক্তাক্ত জখম হয়।

পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo