৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১:৩৪
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

১৩ কেজির কোরাল মাছ পাওয়া গেল বরগুনার বিষখালী নদীতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ১৯, ২০২৩,
  • 408 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : বিষখালী নদীর বরগুনা সদর উপজেলার বালিয়াতলী এলাকা থেকে ১৩ কেজি ওজনের একটি কোরাল মাছ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকেলে মাছটি জেলে মাহামুদের জালে ধরা পড়ে।

এম বালিয়াতলী গ্রামের মৎস্যজীবী মাহামুদ জানান, বিকেলে বিষখালী নদীতে জালে কোরাল মাছটি ধরা পড়েছে। পরে বরগুনা পৌর মাছ বাজারে নিয়ে পাইকারি দরে বিক্রি করেন। তবে কতো টাকা বিক্রি করেছে তা জানা যায়নি।

বরগুনা পৌর মাছ বাজারের খুচরা বিক্রেতা সফেজ বাংলানিউজকে বলেন, মাছটি কেনার জন্য অনেকেই আগ্রহ প্রকাশ করেছেন। মাছটি কেটে প্রতি কেজি ১ হাজার ৩০০ টাকা দরে বিক্রি করবো।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, সরকার বিভিন্ন সময় সাগর এবং নদ-নদীতে মাছ শিকারের নিষেধাজ্ঞা দিয়ে থাকেন। একই সঙ্গে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধ থাকার ফলে নদীতে মাছ বৃদ্ধি পেয়েছে। এর সুফল হিসেবেই এতো বড় কোরাল মাছ বিষখালীর নদীতে ধরা পড়ছে। সূত্র: বাংলানিউজ

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo