১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:২৯

বেতাগীতে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিক পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জুন ২, ২০২৩,
  • 367 সংবাদটি পঠিক হয়েছে

বেতাগী : বেতাগীতে জাতীয়তাবাদী শ্রমিক দলের উপজেলা ও পৌর শাখার উদ্যােগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিক পালিত হয়েছে। এ উপলক্ষে বেতাগী বাসস্ট্যান্ডের জামে মসজিদে আজ বৃহস্পতিবার যোহরবাদ মিলাদ ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় বরগুনা জেলা শ্রমিক দলের সহ-সভাপতি ইশরাক হোসেন পেরু, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. জয়নাল আবেদীন রাজু, বেতাগী উপজেলা শ্রমিক দলের আহবায়ক আলহাজ্ব মো. কামাল হোসেন খান, পৌর শ্রমিক দলের আহবায়ক আতিকুর রহমান পল্টু, সাবেক যুবদলের সভাপতি মো. মশিউর রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. নাসির উদ্দিন বিশ্বাস, সাবেক পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. গোলাম হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. রাশেদ খান ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক ইউনুস সিকদারসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় উপস্থিত অতিথি ও নেতৃবৃন্দের মধ্যে কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo