১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৭

বাকেরগঞ্জে ভাই ও ভাবীর হামলায় বোন আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, নভেম্বর ১৮, ২০২৪,
  • 201 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। মাটি কাটাকে কেন্দ্র করে বাকেরগঞ্জের কলসকাঠী ইউনিয়নে ভাই ও ভাবির হামলায় বোন গুরুতর আহত হয়েছে। রবিবার (১৭নভেম্বর) বেলা ১১ টায় বাকেরগঞ্জের বাগদিয়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে।

আহতের নাম লিলি আক্তার। সে ওই গ্রামের আলী হায়দারের স্ত্রী। বর্তমানে সে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আহত লিলি জানান, ঘটনার দিন সকালে তার ভাই লিটন ও ভাইয়ের ছেলে রাফি জোরপূর্বক তাদের জমির মাটি কাটে। এ সময় সে বাধা প্রদান করলে ক্ষিপ্ত হয়ে লিটন তার স্ত্রী আরিফা ও রাফি তার গলায় দড়ি পেচিয়ে হত্যার চেষ্টা চালায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo