১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১২:১৮

নগরীতে ভাই বোনের হামলায় ভাই আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, ডিসেম্বর ২৬, ২০২৪,
  • 223 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। বরিশাল নগরীর ঝাউতলা ১ম গলি ১৯ নং ওয়ার্ড এলাকায় পৈত্রিক সম্পত্তি দখল কে কেন্দ্র করে ভাই-বোনের হামলায় ভাই গুরুতর আহত হাওয়ার ঘটনা ঘটেছে। বুধবার (২৫ ডিসেম্বর) ৭ রাত টায় ঝাউতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতের নাম রাসেল হাসান মনি (৪৫)। সে ওই এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা রেজায়ে রহিম ফেরদৌসের ছেলে। বর্তমানে সে শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন।

আহত রাসেল হাসান মনি বলেন, আমার বাবা ১১ মাস হয় মারা যান। মৃত্যুর পরে আমার ভাই রাহাত হাসান মুন্না, রাজীব হাসান রনি, শাহনাজ পারভীন,রুবি আক্তার,আসলাম,ও তুহিন সহ অজ্ঞাত আরো কয়েকজন আমার পৈত্রিক সম্পত্তি ভাগ বাটোয়ারা না করে দীর্ঘদিন ধরে দখল করে আসছেন। এ বিষয়ে কোন কর্ণপাত করলে আমাকে খুন জখম সহ বিভিন্ন রকমের ভয়-ভীতি দেখিয়ে থাকেন। তার ওই সূত্র ধরে ঘটনার দিন বুধবার আমি সম্পত্তি ও টাকা পয়সা বুঝিয়ে দিতে বললে আমাকে হত্যার উদ্দেশ্যে রাত হাসান মুন্না সহ অন্যান্যরা আমার উপর অতর্কিত হামলা করে। পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় আমি গত ২০ ডিসেম্বর থানায় একটি অভিযোগ দায়ের করি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo