৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:৪১
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরগুনায় নিখোঁজের ২ দিন পর মাদরাসাছাত্রীর মরদেহ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মে ৫, ২০২৩,
  • 422 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনায় নিখোঁজের দুই দিন পর রিপা আক্তার (১২) নামে মাদরাসা পড়ুয়া এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যায় বাড়ির পাশে জঙ্গলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পেয়ে খবর দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

রিপা আক্তার জেলার সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের কোটবাড়িয়া কাদেরিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য শাহজাহান হাওলাদারের মেয়ে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার (২ মে) রাতে ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। পরে এ ঘটনায় বুধবার (৩ মে) পরিবারের পক্ষ থেকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

কিশোরীর বাবা শাহজাহান হাওলাদার বলেন, আমাদের সন্দেহ প্রতিবেশী আল আমিন আমার মেয়েকে হত্যা করে জঙ্গলে ফেলে রেখেছে। আমার মেয়ে নিখোঁজের পর থেকে এখন পর্যন্ত আল আমিন পলাতক রয়েছে।

এ বিষয়ে বরগুনা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে কীভাবে সে মারা গেছে। এ ঘটনায় নিহতের পরিবার মামলা করলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo