৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:৪৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পাথরঘাটায় মহিলা সহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ১৩, ২০২৩,
  • 530 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার : বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কালিবাড়ি গ্রামে ক্রয় কৃত জমি বুঝিয়ে না দেওয়াকে কেন্দ্র করে মহিলা সহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষরা। এ সময় হামলা চালিয়ে ঘর ভাঙচুর ও মালামাল লুটপাট চালায় বলে অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (১২ মে) সন্ধ্যা সাড়ে ৬ টায় কালিবাড়ির হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা আব্দুল আজিজ হাওলাদারের ছেলে রুহুল আমিন হাওলাদার,আলঙ্গীর হাওলাদার, নাতি হাসিব,শ্যালক মজিবর ও তার স্ত্রী হেলেনা বেগম। আহতদের মধ্যে রুহুল আমিন আলঙ্গীর ও হাসিব শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এবং অন্যন্যরা পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি।

আহতদের স্বজন হাসান জানান, তার মামা রুহুল আমিন হাওলাদার ২০১৮ সালে একই গ্রামের আব্দুর রহিম হাওলাদারের কাছ থেকে ৩ লক্ষ টাকায় ৪ কাঠা জমি ক্রয় করেন। বিক্রির পর রহিম রুহুল আমিনকে দলিল পত্র বুঝিয়ে দেয়। কিন্তু সে জমি বুঝিয়ে না দিয়ে তাদের সাথে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছে। কোন উপায় না পেয়ে তারা ঘটনার দিন সকালে সেই জমিতে ঘড় উঠায়। সেই সূত্র ধরে ঘটনার দিন সন্ধ্যায় আব্দুর রহিম হাওলাদার ভাই সাগর হাওলাদার,বাদল হাওলাদার, জাফর হাওলাদার ও ছেলে আরিফ হাওলাদার সহ ১৫-২০ জন ভাড়াটিয়া সন্ত্রাসী রুহুল আমিনকে হত্যার উদ্দেশ্যে রামদা এবং চাপাতি সহ দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। তার ডাক চিৎকারে তার বড় ভাই আলঙ্গীর,ভাগ্নে হাসিব,মামা মজিবর ও মামি হেলেনা বেগম ঘটনাস্থলে গেলে তাদেরকেও এলোপাথাড়ি কুপিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

সেখানের দায়িত্ব রত চিকিৎসকরা আহতদের মধ্যে রুহুল আমিন, আলমগীর ও হাসিবের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo