৩রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ দুপুর ১:০২
শিরোনামঃ
মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ।

এফিডেভিটের প্রয়োজন নেই বরগুনা পাসপোর্ট অফিসে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মে ৩, ২০২৩,
  • 416 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা : গ্রাহক হয়রানির অভিযোগে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারি পরিচালক রাশেদুল ইসলাম কে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তলব করা হয়েছে।

২মে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেট মোঃ নাহিদ হোসেন এ আদেশ দেন।

ম্যাজিস্ট্রেটের আদেশের বরাত দিয়ে আদালতের বেঞ্চ সহকারী মোঃ মুবিন জানান , গত মঙ্গলবার মুহাম্মদ জহিরুল ইসলাম নামের একজন সেবাগ্রহীতা বরগুনা পাসপোর্ট অফিসে পাসপোর্টে মোহাম্মদ জহিরুল ইসলাম এর স্থলে জাতীয় পরিচয় পত্র অনুযায়ী এমডি জহিরুল ইসলাম সংশোধন করতে গেলে বরগুনা পাসপোর্ট অফিস এফিডেফিট করে নিয়ে আসার জন্য গ্রাহককে বলেন। কিন্তু আদালতের ভাষ্য অনুযায়ী ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরে নির্দেশনাা অনুসারে তা করার প্রয়োজন নাই।আদালত বলেন নথী পর্যালোচনায় দেখা যায় মোঃ জহিরুল ইসলামের পাসপোর্ট নবায়নের দরখাস্তে সহকারী পরিচালক কোর্ট এফিডেবিট দিতে হবে মন্তব্য করলেও সার্কুলার অনুযায়ী এফিডেবিট প্রয়োজন নাই।

মোঃ জহিরুল ইসলাম আদালতে এফিডেভিড করতে গেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাহিদ হোসেনের নজরে বিষয়টি আসে।

আদেশে ম্যাজিস্ট্রেট উল্লেখ করেন, পাসপোর্ট অধিদপ্তরের ২৯ নভেম্বর ২০২১’তারিখে জারীকরা পরিপত্র অনুযায়ী খ দফা অনুসারে নামের বানান সংশোধন ছাড়াও কারো পাসপোর্টে যদি মোহাম্মদ থাকে তিনি যদি সনদের মত করে পাসপোর্টে এম ডি করতে চান সে ক্ষেত্রে এফিডেবিট করার প্রয়োজন নেই। এ ক্ষেত্রে সেবা প্রার্থীদের হয়রানী করা পাসপোর্ট অধিদপ্তরের সার্কুলারের সুস্পস্ট লংঘন। যে কারনে সেবা গ্রহীতার আর্থিক অপচয় এবং মূল্যবান সময় নস্ট হয়।

তাই এই বিষয়ে কেন ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর সুপারিশ করা হবে না উক্ত বিষয়ে বরগুনা আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মো রাশেদুল ইসলাম কে আগামী ১০ মে তারিখে আদালতে সশরীরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo