৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২০
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

মঠবাড়িয়ায় সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ৫ জনের বিরুদ্ধে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ৫, ২০২৩,
  • 580 সংবাদটি পঠিক হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়ায় ইসমাইল হোসেন হাওলাদার নামে এক সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করায় ৪ যুবকসহ ৫জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন ভূক্তভোগী ওই সাংবাদিক। মঙ্গলবার তিনি বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন।

ভূক্তভোগী সাংবাদিক ইসমাইল হোসেন দৈনিক আজকের পত্রিকার মঠবাড়িয়া উপজেলা প্রতিনিধি ও মঠবাড়িয়া সাংবাদিক সমিতির সভাপতি। এছাড়া তিনি এএমটিভি নামে একটি ফেসবুক পেইজ পরিচালনা করে আসছেন।

মামলা সূত্রে জানাগেছে, সাংবাদিক ইসমাইল হোসেন গত ৩০ জুন এএম টিভিতে ‘‘বেতমোরে মুক্তিযোদ্ধার সন্তান দাবী করা সাগরকে মারধরের ভিডিও’’ শিরোনামে একটি সংবাদ প্রকাশ করেন। এতে বেতমোর গ্রামের খোকন আকনের পুত্র আমিন আকন ও রাসেল আকন, ঘোপখালী গ্রামের মনির হোসেনের ছেলে অনিক ও মনির হোসেনের স্ত্রী অনু সাংবাদিককে নিয়ে ফেসবুকে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এছাড়া গত ১২ জুন সাংবাদিক ইসমাইল হোসেনের জন্মদিন উপলক্ষ্যে শুভাকাঙ্খিরা ফেসবুকে শুভেচ্ছা জানালে উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের ফজলুল হকের পুত্র সাদ্দাম হোসেন আপত্তিকর মন্তব্য করেন।

বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের আদেশ দেন।

মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার জানান, এখন পর্যন্ত আদালত থেকে মামলার কপি থানায় এসে পৌঁছেনি। মামলার কপি পেলে তদন্ত পূর্বক প্রতিবেদন আদালতে দাখিল করা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo