৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:০০
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

মঠবাড়িয়ায় মামার হামলায় ভাগ্নে আহত, হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মার্চ ২৮, ২০২৬,
  • 237 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পিরোজপুরে বিক্রিত জমি বুঝিয়ে দিতে বলায় মামার হামলায় ভাগ্নে গুরুতর জখম হওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (২৩ মার্চ) সকাল ৯ টায় মঠবাড়িয়া সাদরে এ ঘটনা ঘটে।

আহতের নাম মিরাজ মৃধা। সে ওই গ্রামের বাসিন্দা মৃত শামসুল হক মৃধার ছেলে। বর্তমানে সে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

আহত মিরাজ জানান, গত ৩ বছর পূর্বে তার বোন আয়েশা আক্তার তার মামা স্থানীয় বিএনপি নেতা মাহবুব আকনের কাছ থেকে ১০ কাঠা জমি ক্রয় করে। মাহবুব ৪ কাঠা জমির রেজিস্ট্রি দিলেও বাকি ৬ কাঠা জমির রেজিস্ট্রি নিয়ে টালবাহানা করে। রেজিস্ট্রি করে দিতে বললে তাকে জমি থেকে উৎখাতের চেষ্টা করে আসে।

তারই সূত্র ধরে ঘটনার দিন মঙ্গলবার সকালে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক বসে। একপর্যায় ক্ষিপ্ত হয়ে মাহাবুব সহ অজ্ঞাত আরো ৩-৪ জন সালিশদারদের সম্মুখে মিরাজের উপর অতর্কিত হামলা চালায়। এতে সে গুরুতর জখম হয়। পরে স্থানীয়রা আহতকে গুরুতর অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক মঠবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

অভিযোগ রয়েছে, মাহবুবের মেয়ের বিয়েতে মিরাজের কাছ থেকে নগদ ৬৫ লক্ষ টাকা ও কয়েক ভরি ওজনের স্বর্ণালংকার ধার নেন। মিরাজ ফেরত চাইলে সে অস্বীকার করেন। মাহবুব দলের দাপট খাটিয়ে তার পরিবারের উপর একের পর এক অত্যাচার করছে। তার জ্বালা যন্ত্রণায় মিরাজ ও তার পরিবার অতিষ্ঠ হয়ে পড়েছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo