৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৬:৪৭
শিরোনামঃ
নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী। আমতলীতে জমিজমা বিরোধের জেরে কাতার ফেরত প্রবাসীকে কুপিয়ে জখমের অভিযোগ

মঠবাড়িয়ায় যুবককে কুপিয়ে হত্যার চেষ্টা,হাসপাতালে ভর্তি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, মার্চ ১৩, ২০২৬,
  • 261 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার দাউদখালী ইউনিয়নে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে রাকিব হাওলাদার (২৩) নামে এক দিনমজুর কে হত্যার চেষ্টা চালিয়েছে প্রতিপক্ষরা। এ সময় নগদ ৪ হাজার ৭ শত টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১২ মার্চ দুপুর ১২ টায় দক্ষিণ গিলাবাদ গ্রামে এ ঘটনা ঘটে।

আহত সূত্রে জানা যায়, ওই গ্রামের বাসিন্দা আবুল বাশার হাওলাদারের ছেলে দিনমজুর রাকিব হাওলাদার ঘটনার দিন বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী খালের ওপারের বাগানে থেকে গাছ কাটার শব্দ পায় রাকিব। বাগানে কে সে জিজ্ঞাসাবাদ করলে স্থানীয় এমাদুল সিকদার ক্ষিপ্ত হয়ে তাকে অশ্লীল ভাষায় গালমন্দ করে। এ সময় সে প্রতিবাদ করলে এমাদুল,তার স্ত্রী লিমা, ভাই হানিফা সিকদার,বাবা সালাম সিকদার ও বোন সালমা সহ অজ্ঞাত আরো ৩-৪ জন রাকিব কে হত্যার উদ্দেশ্যে কুঠাল ও ইট দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। ডাক চিৎকার শুনে তার চাচা আব্দুর রাজ্জাক হাওলাদার উদ্ধার করতে এগিয়ে আসলে তাকেও মারধর করে তার পকেটে থাকা ৪ হাজার ৭ শত টাকা ও একটি উন্নত মানের মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর স্থানীয়রা আহতকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। অভিযোগ রয়েছে, এমাদুল সিকদার ও তার সন্ত্রাসী বাহিনীর আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে রাকিব ও তার পরিবার। এ ব‍্যাপারে মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিষয়টি আমি জানিনা বলে রহস্যজনক কারণে এড়িয়ে যান। এ ব্যাপারে প্রধান মন্ত্রী ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন মহলে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo