১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ১১:১০
শিরোনামঃ

মঠবাড়িয়ায় বৃদ্ধ কে পিটিয়ে জখম, থানায় এজাহার দায়ের

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ৩০, ২০২৩,
  • 971 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার।। পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বকশির ঘটিচোরা গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে এক বৃদ্ধ কে হত্যার চেষ্টায় এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা।

শনিবার (২৮ মে) সন্ধ্যা সাড়ে ৭ টায় বকশির ঘটিচোরা ডাক বাংলার সামনে এ হামলার ঘটনা ঘটে। আহতের নাম: আলতাফ হাওলাদার সে ওই গ্রামের বাসিন্দা আজাহার হাওলাদারের ছেলে। আহতকে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ ঘটনায় আহতের ছেলে সোহেল বাদী হয়ে মঠবাড়িয়া থানায় একটি এজাহার দায়ের করেন।

আহত ও এজাহার সূত্রে জানা যায়, তার ও তার পরিবারের সাথে একই গ্রামের খোকন ও জবেদ আলীর দীর্ঘদিন ধরে পূর্ব শত্রুতা চলে আসছে। তারই সূত্র ধরে ঘটনার দিন শনিবার সন্ধ্যায় সে ডাক্তার রুস্তম আলী ফরাজির এম পি নির্বাচনী কর্মী সবায় গেলে পথিমধ্যে ডাক বাংলার পাশে ওৎ পেতে থাকা খোকন, নাসির গাজী, আল আমিন ও রাজু সহ কয়েকজন সন্ত্রাসী আলতাফকে হত্যার উদ্দেশ্যে ইট ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। তার ডাক চিৎকারে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাৎক্ষণিক মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

সেখানের চিকিৎসকরা তার উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এ ঘটনায় তার ছেলে সোহেল বাদী হয়ে ৪ জনকে আসামি করে মঠবাড়িয়া থানায় এজাহার দায়ের করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo