৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৩:৪৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরগুনায় সেতুর মালামাল চুরির অভিযোগে ছাত্রলীগ সভাপতি আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩,
  • 414 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনার বেতাগীতে পুরনো সেতুর মালামাল চুরির ঘটনায় স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাওন মৃধাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে মোকামিয়া এলাকার নিজ বাসা থেকে শাওন ও এক ভাঙারি ব্যবসায়ীকে আটক করা হয়। শাওন মোকামিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি।

এ বিষয়ে বেতাগী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মোকামিয়া ইউনিয়নের পুরনো একটি সেতুর মালামাল চুরি হয়েছে। এ ঘটনায় মোকামিয়া ইউনিয়নের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ একটি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে শাওনসহ এক ভাঙারি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। মালামাল চুরির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মোকামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জালাল আহমেদ বলেন, বাজারের পুরোনো একটি সেতুর ১৪টি বিম চুরি হয়ে গেছে। আমি চুরির ঘটনাটি থানায় জানিয়েছি। তবে এ ঘটনায় কাউকে পুলিশ আটক করেছেন কিনা-এটি আমার জানা নেই।

এ বিষয়ে বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: সুহৃদ সালেহীন বলেন, মোকামিয়া ইউনিয়নের পুরনো সেতুর মালামাল চুরির ঘটনায় বেতাগী থানায় মামলা হয়েছে। এ ঘটনায় দুজন আটক হয়েছেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo