৫ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৭:২১
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

পিরোজপুরে মুক্তিযোদ্ধা ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক সম্মাননা ও শিক্ষাবৃত্তি প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুন ২৫, ২০২৩,
  • 538 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর জেলার ০৭ টি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা ও আর্থিক অনুদান প্রদান এবং মেধাবী শিক্ষার্থীদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করেছে পিরোজপুর জেলা পরিষদ। আজ রোববার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে পিরোজপুর জেলা পরিষদের আয়োজনে মুক্তিযোদ্ধা ও শিক্ষার্থীদের আর্থিক অনুদান এবং শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

পিরোজপুরের জেলা পরিষদ চেয়ারম্যান সালমা রহমান হ্যাপি’র সভাপতিত্বে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ এ কে এম এ আউয়াল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মোঃ সাঈদুর রহমান, বীর মুক্তিযোদ্ধা গৌতম রায় চৌধুরী, এম এন খালেদ রবি। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেবেকা খান।

এ সময় জেলার ১০০ জন মুক্তিযোদ্ধাদের মাঝে পাঁচ হাজার টাকা করে সম্মাননা অর্থ প্রদান করা হয়। পরে এসএসসি ২০২২-২৩ শিক্ষাবর্ষের ৩৮০ জন শিক্ষার্থীর মধ্যে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের দুই হাজার পাঁচশ টাকা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তদের তিন হাজার টাকা করে এককালীন শিক্ষাবৃত্তি প্রদান করা হয়।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo