৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৭:১৬
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

বরগুনায় কালো রঙের ডিম পাড়লো হাঁস

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, জুন ২৪, ২০২৩,
  • 445 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা প্রতিনিধি : বরগুনা সদর উপজেলায় একটি দেশি হাঁস অস্বাভাবিক ‘কালো ডিম’ পাড়ার ঘটনায় কৌতূহল শুরু হয়েছে। চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা জেলাজুড়ে।

শনিবার (২৪ জুন) উপজেলার আয়লা পাতাকাটা ইউনিয়নের উত্তর ইটবাড়িয়া গ্রামের আকন বাড়িতে গেলে দেখা মেলে কালো রঙের ৪টি হাঁসের ডিমের। ওই বাড়িতে রহিম আকননের স্ত্রীর পালিত একটি হাঁস এই কালো ডিমগুলো পেড়েছে।

হাঁসটি গত চারদিন ধরে দৈনিক একটি করে চারটি কালো ডিম দেয়। কালো রঙের এই হাঁসটির প্রথম ডিম এটাই। এলাকাবাসী মনে করছেন, হাঁসটি প্রতিদিনই এরকম কালো ডিম পাড়বে।

হাঁসটির মালিক রহিম আকন বলেন, তিন মাস আগে আমার শ্বশুরবাড়ি থেকে কিছু পাতিহাঁসের বাচ্চা দেয়। এরপর থেকে স্বাভাবিক নিয়মেই বাড়িতে হাঁসগুলো লালন পালন করে আসছি। এরমধ্যে গত চার দিন ধরে একটি হাঁস কালো রঙের ডিম দিচ্ছে। এর আগে কখনো আমি এমন কালো রঙের ডিম কোথাও দেখিনি।

রহিম আকনের ছেলে ব্যাংক কর্মকর্তা বশির উদ্দিন নিমু বলেন, আমার নানাবাড়ি থেকে হাঁসটি এনেছিলাম। বুঝতে পারছি না হাঁসটি কেন এমন কালো রঙের ডিম দিচ্ছে। আমরা একটি কালো ডিম ভেঙে দেখেছি এর ভেতরের সবকিছু অন্য ডিমের মতোই। কুসমও হলুদ। কিন্তু শুধু বাইরের আবরণ কালো।

এ বিষয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. হাবিবুর রহমান বলেন, কালো ডিম পাড়ার নেপথ্যে হাঁসটির জরায়ুর কোনো সমস্যা হতে পারে। সাধারণত হাঁসের জরায়ুতে ডিমের খোসাটি ১৯ ঘণ্টা থাকে।

হাঁসটি যদি ধারবাহিকভাবে কালো ডিম দেওয়া অব্যাহত থাকে তাহলে এগুলো পরীক্ষাগারে পাঠালে মূল কারণ জানা যাবে। ’ অথবা হাঁসটি কালো রঙের কোন কেমিক্যাল খেয়ে ফেলায় জরায়ুর সমস্যার কারণেও ডিমগুলো কালো হতে পারে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo