৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৬
শিরোনামঃ
নলছিটিতে মাছের ঘেরে বিষ প্রয়োগ ও মাছ লুটের অভিযোগ, থানায় জিডি মৎস্য অধিদপ্তরের মহাপরিচালককে নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেমিনার ডা. অমিতাভের বিরুদ্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ে অভিযোগ নতুন কমিটি ঘিরে সরগরম নলছিটি ছাত্রদল, আলোচনায় রাজিব আহসান কর্ণকাঠীতে কৃষি কর্মকর্তা ও তার চাচাকে কুপিয়ে জখমের অভিযোগ। সাহেবেরহাটে ভাই ও ভাবিকে মারধরের অভিযোগ নলছিটিতে দেবর ও তার পরিবারের হামলায় ভাবি হাসপাতালে ভাটিখানায় সংখ্যালঘু পরিবারের উপর হামলা,আহত-৩ ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ

প্রধানমন্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে পিরোজপুরে আওয়ামীলীগের বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ২২, ২০২৩,
  • 478 সংবাদটি পঠিক হয়েছে

পিরোজপুর প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুরে বিক্ষোভ মিছিল করেছে জেলা আওয়ামীলীগ ও তাদের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আজ সোমবার সকালে জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামীলীগের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে শেষ হয়। পরে সেখানে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য আলহাজ্ব এ কে এম এ আউয়াল, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ^াস, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউল আহসান গাজী ,জেলা আওয়ামীলীগের সাবেক দপ্তর সম্পাদক শেখ ফিরোজ, জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রাসেল পারভেজ রাজা, সাধারণ সম্পাদক সুমন সিকদার সহ জেলা আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, বিএনপি তাদের জ¦ালাও-পোড়াও রাজনীতিতে আবার ফিরে আসতে চাইছে। কিন্তু দেশের সাধারণ মানুষকে সাধে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিএনপির এই অপরাজনীতি প্রতিহত করা হবে। এছাড়া বক্তারা রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদ কর্তৃক প্রকাশ্য জনসভায় বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির দেয়ার প্রতিবাদ জানিয়ে অবলম্ভে তার গ্রেপ্তারের দাবী করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo