৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫:২৫
শিরোনামঃ
ডা: অমলেন্দু ভট্টাচার্যের বিরুদ্ধে কর্মস্থলে অনিয়ম ও সরকারি দায়িত্বে অবহেলার অভিযোগ নলছিটিতে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা চেষ্টা’র অভিযোগ। বরিশালে পুলিশ ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হিজলায় ককটেল ফাটিয়ে রক্তক্ষয়ী হামলা! বিএনপির আহ্বায়কসহ ২০ নেতাকর্মী জখমের অভিযোগ কার্যালয়ে তালা ঝুলিয়ে বরিশালে ফ্যাসিস্ট সিভিল সার্জনের অপসারণের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। শেবাচিমে অটোরিকশা সহ চোর আটক  বানারিপাড়ায় বৃদ্ধার হাত ভেঙে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পুলিশ সদস্য মাসুদ ও তার সন্ত্রাসী বাহিনী। শাপলা চত্বর হত্যার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনের হাতে, প্রধান আসামি হাসিনা কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী কীর্তনখোলার তীরে অবৈধ দোকানপাট,কাঁচা বাজার আড়ৎদারদের ভোগান্তি- ট্রাক পাকিং ব্যাহত” ঝুঁকিতে পথচারী।

পাথরঘাটায় পলোয়ান বাহিনীর হামলায় আহত-৩

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ৭, ২০২৩,
  • 412 সংবাদটি পঠিক হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বরগুনা জেলার, পাথরঘাটা উপজেলার, মাদারতলী গ্রামে জমি দখলের জের ধরে বৃদ্ধা সহ একই পরিবারের ৩ জনকে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করেছে পলোয়ান বাহিনী। বৃহস্পতিবার (৫ এপ্রিল ) বিকেল সাড়ে ৪ টায় মাদারতলী গ্রামের হাওলাদার বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের বাসিন্দা কবির হাওলাদার, তার স্ত্রী রানী বেগম, ও মা কহিনুর বেগম। বর্তমানে তারা শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। আহত কবির জানান, তার পৈত্রিক সম্পত্তির ৫১ শতাংশ জমি ভুয়া রেকর্ড করে দীর্ঘদিন ধরে জোরপূর্বক ভোগ দখল করে আসছে একই গ্রামের ভুয়া মুক্তিযোদ্ধা শহীদ পলোয়ানের ছেলে সোহাগ পলোয়ান ও তার পরিবারের লোকজন। তারই সূত্র ধরে ঘটনার দিন বৃহস্পতিবার বিকেলে তুচ্ছ ঘটনা নিয়ে তার সাথে সোহাগের তুমুল ঝগড়া হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে শহীদ তার ছেলে সোহাগ, সোহেল, ভাতিজা আলামিন ও সিদ্দিক পলোয়ানসহ কয়েকজন সন্ত্রাসী কবির কে হত্যার চেষ্টায় লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে জখম করে। তার ডাক চিৎকারে তার স্ত্রী রানী ও মা কহিনুর তাকে উদ্ধার করতে ঘটনাস্থলে ছুটে গেলে তাদেরকেও ধারালো অস্ত্র ও লাঠি সোটা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে আহতদের মধ্যে রানী ও কহিনুর কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানের কর্তব্যরত চিকিৎসকরা তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। আহতদের মধ্যে রানীর অবস্থা আশঙ্কা জনক বলে জানিয়েছেন ওই ইউনিটের কর্তব্যরত চিকিৎসকরা। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতদের স্বজনরা জানান।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo