১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৯:০২
শিরোনামঃ

তরুণীর আপত্তিকর ছবি ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, জুন ৯, ২০২৩,
  • 402 সংবাদটি পঠিক হয়েছে

মঠবাড়িয়া (পিরোজপুর) প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় এক কলেজছাত্রীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগে সাতজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে।
বৃহস্পতিবার বরিশাল সাইবার আদালতে ভুক্তভোগী ওই তরুণী মামলাটি করেন। আদালত মামলাটি মঠবাড়িয়া থানার ওসি কামরুজ্জামান তালুকদারকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

আসামিরা হলেন– সৌদি আরব প্রবাসী নাসির উদ্দিন, তার স্ত্রী চম্পা বেগম, বাবা আলকাজ উদ্দিন, ছোট ভাই প্রবাসী বশির হাওলাদার, মঠবাড়িয়া পৌর শহরের বিয়ে রেজিস্ট্রার মাহমুদুল হাসান খন্দকার, মো. মামুন ও সোহাগ সর্দার।

মামলার সূত্রে জানা যায়, মঠবাড়িয়া উপজেলার তাফালবাড়িয়া গ্রামের প্রবাসী নাসির উদ্দিন পূর্বপরিচয়ের সূত্র ধরে ওই ছাত্রী ও তাঁর ছোট ভাইকে সৌদি আরব পাঠানের আশ্বাস দিয়ে ৭ লাখ ১৭ হাজার টাকা নেন। কিন্তু বিদেশে নিতে না পারায় ওই তরুণীর পরিবার নাসিরের কাছে টাকা ফেরত চায়। কিন্তু নাসির ও তাঁর পরিবার টাকা ফেরত না দিয়ে প্রতিহিংসাবশত ওই তরুণীর আপত্তিকর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেয়। একই সঙ্গে নাসির উদ্দিনের সঙ্গে ওই ছাত্রীর বিয়ে হয়েছিল মর্মে পৌর শহরের বিয়ে রেজিস্ট্রার মাহমুদুল হাসানের মাধ্যমে জাল কাবিন তৈরি করে ফেসবুকে ছড়ানো হয়।

এর আগে নাসিরের বিরুদ্ধে অভিযোগ দিতে গিয়ে ওই ছাত্রী মঠবাড়িয়া থানার সাবেক ওসি নূরুল ইসলাম বাদলের দ্বারা হেনস্তা হওয়ার অভিযোগ তোলেন। এ বিষয়ে গত এপ্রিলে বরিশাল পুলিশের ডিআইজি এস এম আখতারুজ্জামানের কাছে লিখিত অভিযোগও করেন।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo