২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:০০
শিরোনামঃ

আজ পবিত্র শবে কদর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শুক্রবার, এপ্রিল ৫, ২০২৪,
  • 350 সংবাদটি পঠিক হয়েছে

আজ পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর। শনিবার (৬ মার্চ) দিবাগত রাতে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে পালিত হবে এটি। আরবি দিন যেহেতু সূর্যাস্ত থেকে শুরু হয় তাই সন্ধ্যার পর থেকেই পবিত্র শবে কদরের মাহেন্দ্রক্ষণ এসে হাজির হবে মুসল্লিদের কাছে।

পবিত্র রমজান মাসের লাইলাতুল কদরের রাতে নাজিল হয়েছিল পবিত্র কোরআন। তাই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায়ে ধর্মপ্রাণ মুসলমানেরা মসজিদসহ বাসা-বাড়িতে ইবাদত বন্দেগিতে মশগুল থাকবেন। এ রাতে নফল নামাজ আদায়, পবিত্র কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া ও মিলাদ মাহফিলের মধ্য দিয়ে শবে কদরের রজনী কাটাবেন তারা।

শবে কদরের সম্মানে ‘সূরা আল-কদর’ নামে একটি পূর্ণাঙ্গ সূরাও নাজিল হয়েছে। সেখানে বলা হয়েছে, লাইলাতুল কদরে কোরআন নাজিল হয়েছে, এটি হাজার মাসের চেয়েও উত্তম এবং এ রাতে ফেরেশতারা আল্লাহর নির্দেশে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। এ রাতে ফজর পর্যন্ত প্রশান্তি বর্ষিত হয়। (সূরা আল-কদর, আয়াত: ১-৫)

পবিত্র শবে কদর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন, বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলসহ বাংলাদেশ বেতার ও বেসরকারি রেডিওগুলো বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। রোববার (৭ এপ্রিল) সরকারি ছুটি থাকবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo