১৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ রাত ৮:৫৯
শিরোনামঃ

৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা বাজেট অনুমোদন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ১, ২০২৩,
  • 406 সংবাদটি পঠিক হয়েছে

ডেস্ক : ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেট অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। এ বাজেট অনুমোদনের জন্য দুপুর ১২টায় মন্ত্রিসভার বিশেষ বৈঠক বসে।

এখন প্রস্তাবিত বাজেটে সই করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। মন্ত্রিসভা সূত্রে এসব তথ্য জানা গেছে।

এবার প্রস্তাবিত বাজেটের আকার ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। বৃহস্পতিবার বিকেল ৩টায় অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। এটি বাংলাদেশের ৫২তম বাজেট। আগামী ২৬ জুন এ বাজেট সংসদে পাস হওয়ার কথা রয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...
© All rights reserved © 2022
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo