জনপ্রিয় মেসেজিং ও আইপি সেবা প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ কাজ করছে না বলে অভিযোগ করেছেন বিশ্বের বিভিন্ন দেশের হাজারো গ্রাহক। বুধবার (৩ এপ্রিল) তারা এই সমস্যায় পড়েন বলে অভিযোগ করেছেন।
বুধবার (৩ এপ্রিল) বাংলাদেশ সময় দিবাগত রাত ১টার দিকে অনলাইনে বিভিন্ন পরিষেবা ব্যাহত হওয়ার ওপর নজরদারি করা সংস্থা ডাউন ডিটেক্টরের বরাতে রয়টার্স তাদের এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
ডাউন ডিটেক্টর জানায়, যুক্তরাষ্ট্রের প্রায় ১২ হাজার ব্যবহারকারী অভিযোগ করেছেন যে তারা হোয়াটঅ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন।
এছাড়াও ভারতের ২০ হাজারের বেশি, যুক্তরাজ্যে প্রায় ৪৬ হাজার এবং ব্রাজিলের ৪২ হাজারের বেশি ব্যবহারকারী হোয়াটঅ্যাপ ডাউনের বিষয়ে অভিযোগ করেছেন।